লেখক পরিচিতি

পেশায় শিক্ষক লেখক রামপ্রসাদ ঘোষ রায়ের জন্ম বীরভুম জেলার শান্তিনিকেতনে। খুব ছোট্ট বেলায় বাড়ির কাছের জঙ্গলে বসে প্রথম একটি গল্প লেখেন। তারপর ধীরে ধীরে গল্প-কবিতা-নাটক সহ সাহিত্যের সব শাখাতেই তার পা রাখা। অষ্টম শ্রেনিতে পড়তে পড়তেই বারিতে নিজের নাটকের দল তৈরী করেন।সেখান থেকেই ভবিষ্যতে নাটকে নিজে অভিনয় করেন,নাটকে ব্যবহৃত গানে নিজে সুর দেন এবং একই সঙ্গে নাটক পরিচালনা ও রচনা করেন। তিনি একটি টেলিফিল্মের গল্প,চিত্রনাট্য,সঙ্গীত রচনায় সাফল্য অর্জন করেন। সাহিত্য ও সংস্কৃতির জগতে তার এই এগিয়ে যাওয়ার পথ কিন্তু মোটেই মসৃণ ছিলো না,বরং পারিবারিক ও পারিপার্শ্বিক অনেক বাধা তাঁকে অতিক্রম করতে হয়েছে। শিক্ষকতা পেশা তাকে পরবর্তীকালে অনেক বুঝতে জানতে ও পড়তে সাহায্য করেছে। একই সঙ্গে রবিঠাকুরের কর্মভূমিতে জন্মানর কারনেই হয়ত সেখানকার পরিবেশ তাঁকে সমৃদ্ধ হতে সাহায্য করেছে।





ঠিকানাঃ-

রামপ্রসাদ ঘোষ রায়
নীলাচল কমপ্লেক্স,ফেজ-১,ওয়ার্ড-২৭
ফ্ল্যাট- ৯, মন্দির গেট, নরেন্দ্রপুর, কলকাতা- ৭০০১০৩
ই-মেলঃramprasadghoshroy@gmail.com
দূরাভাষঃ-০৩৩-৬৫১৭৯৮৬৬
৯২৩৯২০৭৩৭১ (M)